
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে গতকাল বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে কোতোয়ালি পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা আছে।
Leave a Reply
You must be logged in to post a comment.