জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাশঁখালী সহ দেশের বিভিন্ন উপজেলার ১১ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জামশেদুল আলম সহ আরো ১১জন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।