আসন্ন ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। গতকাল শনিবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণপূর্ব এক আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি করেন।

এ সময় বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। এসময় বক্তারা সদ্য প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালায় জেনারেল শিক্ষকদের যে চরম বৈষম্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত সময়ে এ নীতিমালায় জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রাখার জন্য সংশোধন করার আহ্বান জানান। আলোচনা শেষে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে, এম শামীম, মেহেদী হাসান সরকার, আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, ফজলু রহমান, জামাল উদ্দিন, আরমান